Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সুন্দরবনে বনদস্যু বড় জাহাঙ্গীরের হাতে ট্রলারসহ ৫ জেলে অপহরণ

এখন সময়: সোমবার, ২৪ আগস্ট , ২০২৬, ০৭:৪৮:০২ এম

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বঙ্গোপসাগর সংলগ্ন সুন্দরবনের পৃথক স্থান থেকে বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনী একটি ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ করেছে। সাগরে সৃষ্ট বৈরী আবহাওয়ায় সাগরে টিকতে না পেরে অপহৃত ওই জেলেরা সুন্দরবনের শ্যালারচরের কালামেয়া ও নারিকেলবাড়িয়া এলাকায় আশ্রয় নিয়েছিলো। ২২ আগষ্ট শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। বনবিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক শরণখোলার একজন জেলে মহাজন জানান, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের কালামেয়া ও নারিকেলবাড়িয়া এলাকায় আশ্রয় নেওয়া ফিশিংবোটের বহরে হানা দেয় বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনী। এ সময় দস্যুরা জেলেদের মারধর করে একটি ট্রলারসহ ৫ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে গেছে। অপহৃত জেলেরা হলেন, বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের জাহাঙ্গীর হাওলাদার (৩৮), শিহাব হাওলাদার (৩৫), সাব্বির হাওলাদার (৩০) ও রিপন হাওলাদার (২৮) এবং উত্তর রাজাপুর গ্রামের জাকির হাওলাদার (৪০)। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মো. মিজানুর রহমান জানান, সাগরে বৈরী আবহাওয়ার কারণে জেলেরা ট্রলার নিয়ে শেলারচরের কালামেয়া ও নারিকেলবাড়িয়া এলাকায় আশ্রয় নিয়েছিলেন। বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর সশ্বস্ত্র দস্যুরা জেলেবহরে হানা নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে মৎস্য ব্যবসায়ী বাবুল মাঝির একটি ট্রলারসহ তিন জেলেকে এবং অপর দুটি ট্রলার থেকে আরো দুই জেলেসহ মোট পাঁচজনকে তুলে নিয়ে যায়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান। সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, সুন্দরবনে ৫ জেলেকে অপহরণের বিষয় এবং তাদের উদ্ধারে সহায়তার জন্য কোষ্টগার্ড পশ্চিমজোনকে জানানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)