Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ১৯ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

এখন সময়: সোমবার, ২৪ আগস্ট , ২০২৬, ০৭:৪৮:০২ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরে আলাদা অভিযানে ১৯ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (২২ আগস্ট) রাতে তাদের আটক করা হয়। ডিএনসি পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, শনিবার রাত ৮টার দিকে যশোর-মাগুরা সড়কের রাজাপুর জামতলা এলাকায় মাগুরাগামী ‘সায়রা পরিবহন’ নামে একটি বাসে তল্লাশি চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলো, যশোর সদরের মঞ্জুরা ওরফে বুড়ি, কুষ্টিয়ার দৌলতপুরের আব্দুর রাজ্জাক ও সোহেল রানা এবং শহরের বারান্দিপাড়া বটতলা এলাকার আব্দুল গনি। অপর দিকে, আরেক অভিযানে রাত সাড়ে ৯টার দিকে বারান্দিপাড়া ঢাকা রোড এলাকার একটি ইজিবাইক গ্যারেজ থেকে ৩ কেজি গাঁজাসহ মামুন হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক মামুন বারান্দিপাড়া খেজুর বাগান এলাকার বাসিন্দা। আটক ৫ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)