Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেনাপোলের সাদিপুরের দাউদ মল্লিক আর নেই

এখন সময়: সোমবার, ২৪ আগস্ট , ২০২৬, ০৭:৪৬:০২ এম

বেনাপোল প্রতিনিধি ; বেনাপোলের সাদিপুরের স্বনামধন্য ও ঐতিহ্যবাহী মল্লিক পরিবারের প্রবীণ ব্যক্তিত্ব দাউদ মল্লিক (৮৬) আর নেই। শনিবার (২২ আগস্ট) রাত ১২টা ২০ মিনিটে ঢাকার শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মরহুম দাউদ মল্লিক বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা এবং মরহুম মোহাম্মদ মল্লিকের ছেলে। সদাহাস্যোজ্জ্বল, পরোপকারী ও মানুষের বিপদে পাশে থাকা একজন হিসেবে এলাকায় তার বিশেষ পরিচিতি ছিল। রোববার (২৩ আগস্ট) জোহরের নামাজের পর মরহুমের বাড়িসংলগ্ন বিশাল ফাঁকা মাঠে অসংখ্য মানুষের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দাউদ মল্লিকের মৃত্যুর খবরে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন তার ১১৭ বছর বয়সী বড় বোন। ছোট ভাইকে হারানোর শোক প্রকাশ করতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, মহান আল্লাহ তার চোখের সামনে ছোট ভাইয়ের মৃত্যু দিয়েছেন-এ শোক তাকে ভেতর থেকে ক্ষত-বিক্ষত করেছে। বাবা-মা মারা যাওয়ার পর ছোট ভাই দাউদকে তিনি কোলেপিঠে করে সন্তানের মতো স্নেহ-মমতায় মানুষ করেছিলেন বলেও স্মৃতিচারণ করেন। ভাইকে হারানোর বেদনায় অশ্রুসিক্ত হয়ে তিনি দাউদ মল্লিকের রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন, শুভাকাঙ্খী ও এলাকাবাসী।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)