Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চুড়ামনকাটিতে টাইগার একাদশকে ৪-১ গোলে হারিয়ে লায়ন্স একাদশের জয়

এখন সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই , ২০২৬, ০৫:০৮:৪৪ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার চুড়ামনকাটি কাঁচাবাজারের ব্যবসায়ীদের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) স্থানীয় ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় টাইগার একাদশকে ৪-১ গোলে হারিয়ে জয় পেয়েছে লায়ন্স একাদশ। চুড়ামনকাটি বাজারের ব্যবসায়ী ও মতিয়ার রহমান ফুটবল একাডেমি এই খেলার আয়োজন করে। খেলার সময় উপস্থিত ছিলেন চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাউদ হোসেন, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, সহ সভাপতি রফিকুল ইসলাম, মামুন মহাসিন, শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার শিমুল হোসেন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাহিদ হাসান তপন, সাংগঠনিক সম্পাদক শামিম কবীর ওয়াসিম প্রমুখ। খেলাটি পরিচালনা করেন বাংলাদেশ পুলিশ ক্লাবের খেলোয়াড় মান্নাফ রাব্বি। খেলার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)