Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শায় ১৫ বোতল উইনসেরেক্স সিরাপসহ নারী আটক

এখন সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই , ২০২৬, ০৫:১৫:১৭ এম

নাভারণ প্রতিনিধি : যশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ বোতল উইনসেরেক্স সিরাপসহ এক নারীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই আশীষ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে থানার অগ্রভূলাট গ্রামের দক্ষিণপাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানে নবিউল ইসলামের বসতবাড়ির রান্নাঘরে তল্লাশি চালিয়ে মহিলা পুলিশের সহায়তায় তার স্ত্রী মোছা. শারমিনা খাতুন (৩৫)কে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৫ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। শারমিনা খাতুন অগ্রভূলাট (দক্ষিণপাড়া) এলাকার বাসিন্দা এবং নবিউল ইসলামের স্ত্রী। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)