Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল

এখন সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই , ২০২৬, ০৫:১৩:১৬ এম

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পদযাত্রা কর্মসূচিতে দলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে যশোর জেলা এনসিপির উদ্যোগে শহরের যশোর প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নুরুজ্জামানের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়িবহরে হামলার ঘটনা গণতান্ত্রিক চর্চা ও রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী। তারা অভিযোগ করেন, এ ধরনের হামলা রাজনৈতিক কর্মসূচি পরিচালনার সাংবিধানিক অধিকারকে বাধাগ্রস্ত করে এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা। বক্তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে সকল রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত, রাজনৈতিক সহিংসতা বন্ধ এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। সমাবেশে আরও বক্তব্য দেন যশোর জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী সাজিদ সারোয়ার, মনিরুজ্জামান আজাদ ও সালমা আক্তার আশা। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি যশোর জেলা শাখার আহ্বায়ক মো. ইমদাদ হুসাইন, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল নাদিমসহ জেলা ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশ শেষে নেতাকর্মীরা হামলার প্রতিবাদ, দোষীদের বিচারের দাবি এবং রাজনৈতিক সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)