Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোরেলগঞ্জের বাবা-মেয়ে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ

এখন সময়: বুধবার, ১৩ মে , ২০২৬, ১১:৫৮:০৩ এম

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ জাতীয় ও খুলনা বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করে মোরেলগঞ্জ বাসীকে ধন্য করেছে শিক্ষক বাবা ও তার শিশু মেয়ে। বাবা-মেয়ের এ সাফল্যের কারণে মোরেলগঞ্জ সদরের ২ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
খুলনা বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত কৃতিমান এ শিক্ষক হলেন মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাকির হোসেন। আর জাতীয় পর্যায় কৃতিত্ব অর্জনকারী বহু প্রতিভার অধিকারী শিশু শিক্ষার্থী হলো ওই প্রতিভাবান শিক্ষক মো. জাকির হোসেনের মেয়ে মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী সানজিদা বিনতে জাকির।
মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক মো. জাকির হোসেন তার শিক্ষকতা জীবনে যোগ করলেন এক নতুন পালক। তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পর্যায়ক্রমে উপজেলা ও জেলা পেরিয়ে খুলনা বিভাগীয় পর্যায়ও ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক’ (বিদ্যালয়) নির্বাচিত হয়েছেন। গত বুধবার খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চলের পরিচালক (কলেজ) প্রফেসর ড. আনিস আর রেজা এক জমকালো অনুষ্ঠানে তার হাতে বিভাগীয় শ্রেষ্ঠত্বের সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এর আগে গত ২২ এপ্রিল বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন তাঁকে জেলা পর্যায়ের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি প্রদান করেন।
এ বিষয়ে শ্রেষ্ঠ শিক্ষক মো. জাকির হোসেন বলেন, “শিক্ষক হিসেবে আমার দায়িত্ব শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করা। বিভাগীয় পর্যায়ে এই স্বীকৃতি আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। আর মেয়ের এই অর্জনে আমি গর্বিত। সে ভবিষ্যতে যেন একজন সুনাগরিক হয়ে দেশের সেবা করতে পারে, এটাই আমার প্রার্থনা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)