Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোরেলগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত ৫

এখন সময়: মঙ্গলবার, ৩১ মার্চ , ২০২৬, ১১:০৫:০৮ পিএম

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধপূর্ণ জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে এক সংঘর্ষে উভয় পক্ষে ৫ জন আহত হয়েছে। এ ছাড়া এক পক্ষ অন্য পক্ষকে ফাঁসাতে নিজেরাই নিজদের খড়ের গাদা আগুনে পুড়িয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানাগেছে, উপজেলার খাউলিয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের হাফেজ আব্দুল করিম ও দেলোয়ার মোল্লার মধ্যে বসতবাড়ির ১৪ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। যা নিয়ে আদালতে মামলা চলোমান।
ঘটনারদিন সোমবার সকালে দেলোয়ার মোল্লা ওই বিরোধপূর্ন জমিতে কাজ করছিলেন। এ সময় আব্দুর করিম ও তার লোকজন বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়। আহতরা হলেন ইদ্রিস মীর (৪০), দেলোয়ার মোল্লা (৫৫), শাহ আলম তালুকদার, শোয়াইব বিল্লাহ (২০)সহ ৫ জন। আহতদের মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে হাফেজ আব্দুর করিম জানান, আদালতের নির্দেশ আমন্য করে দেলোয়ার মোল্লা বসতবাড়িতে কাজ করছিলো এসময় আমরা বাঁধা দিলে আমাদের ওপর হামলা চালায় এতে আমরা ৩ জন আহত হই। এ ছাড়া আমাদেরকে ফাঁসাতে প্রতিপক্ষ তাদের খড়ের গাদা নিজেরাই আগুনদিয়ে পুড়িয়েছে। এ কেমর নিষ্ঠুরতা গো খাদ্য পুড়িয়ে আমাদের ওপর দায় চাপানোর অপচেষ্টা? আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।
অপর দিকে দেলোয়ার মোল্লা তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন- খড়ের গাদায় আমার কোন লোক আগুন দেয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। বরং আব্দুল করিমের ভাড়াটিয়া লোক এনে আমাদের ওপর হামলা করেছে।
এ বিষয়ে থানা ওসি মো. মাহমুদুর রহমান বলেন, এ বিষয়ে এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)