Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

এখন সময়: শুক্রবার, ২৭ নভেম্বর , ২০২৬, ১২:১৭:০৯ এম
কেশবপুরে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে একটি বর্ণাঢ্য র?্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোঃ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রহমান শেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নজিবুল্লাহ আকন্দ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর বিশ্বাস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র উপজেলার আহবায়ক সম্রাট হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, কেশবপুর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)