Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

এখন সময়: শুক্রবার, ২৭ নভেম্বর , ২০২৬, ১২:১৭:১১ এম
কলারোয়ায় আইনশৃঙ্খলা  কমিটির মাসিক সভা

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় মাদকের বিরুদ্ধে চলমান পদক্ষেপ আরও জোরদার করা এবং শহরের যানজট, ব্রিজের দুইপাশের অবৈধ স্থাপনা অপসারণ, পাইলট হাইস্কুলের সামনে ইজিবাইক পার্কিং ও পরিচ্ছন্নতাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুপচাঁদ, থানার ওসি মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান, পৌর জামায়াতের আমির সহকারী অধ্যাপক ইউনুস আলী বাবু, জামায়াত নেতা মাওলানা আহম্মদ আলি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক সুদীপ বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষক কর্মকর্তা মাসুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নূরে আলম নাহিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রামার শরিফুল ইসলাম, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান সাঈদ আলি গাজী, সোহেল রানা, বিশাখা তপন সাহা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিজুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আতাউর রহমান, জাহিদুর রহমান প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)