Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

এখন সময়: শুক্রবার, ২৭ নভেম্বর , ২০২৬, ১২:১৭:০৯ এম
কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ  সপ্তাহের উদ্বোধন

কলারোয়া প্রতিনিধি : ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যে কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান, পৌর জামায়াতের আমির সহকারী অধ্যাপক ইউনুস আলী বাবু, জামায়াত নেতা মাওলানা আহম্মদ আলি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক সুদীপ বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষক কর্মকর্তা মাসুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নূরে আলম নাহিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রামার শরিফুল ইসলাম, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান সাঈদ আলি গাজী, সোহেল রানা, বিশাখা তপন সাহা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিজুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আতাউর রহমান, জাহিদুর রহমান প্রমুখ। অনুগ্রহ অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)