Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে ‘আশ্বাস’ প্রকল্পের সমন্বয় সভা

এখন সময়: শুক্রবার, ৬ নভেম্বর , ২০২৬, ০৩:২১:১৬ এম
চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে ‘আশ্বাস’ প্রকল্পের সমন্বয় সভা

প্রেস বিজ্ঞপ্তি: দাতা সংস্থা সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে, উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় এবং মানবাধিকার সংগঠন রাইটস যশোর'র বাস্তবায়নে পরিচালিত ‘আশ্বাস’ প্রকল্পের উদ্যোগে জেলা পর্যায়ে চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে যশোর শহরের ‘বাঁচতে শেখা’ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। রাইটস যশোর'র ‘আশ্বাস’ প্রকল্পের কেস ম্যানেজার ইকোনমিক ডেভেলপমেন্ট ফাতিমা আফরোজ রুমকির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ক্যাফে ডিলাইটের ব্যবস্থাপনা পরিচালক এস আর আজাদ, আয়েশা আবেদ ফাউন্ডেশনের সেন্টার ম্যানেজার মুসা মিয়া, আরএফএলের প্রতিনিধি সাইফুল ইসলাম, টিটিসি যশোরের জব প্লেসমেন্ট অফিসার দেলোয়ার হোসেন, আফিল গ্রুপের অ্যাডমিন অ্যান্ড এইচআর অফিসার ইস্তার হোসেন, এফপিএবি যশোরের ডিস্ট্রিক্ট অফিসার আজিজুল ইসলাম,কুইন্স হাসপাতালের সহকারী ম্যানেজার ইমরান হোসেন, উত্তরা প্রাইভেট হাসপাতালের ম্যানেজার আব্দুস সালাম, মদিনা রিম অ্যান্ড পার্টসের বিলাস কুমার পাল প্রমুখ। সভায় ‘আশ্বাস’ প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর সুপ্তি দিব্রা। পাশাপাশি সভা আয়োজনের প্রেক্ষাপট, উদ্দেশ্য এবং চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কার্যকর সমন্বয় গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক এস এম আজহারুল ইসলাম। সভায় বক্তারা বলেন, মানব পাচারের শিকার হয়ে দেশে ফিরে আসা সারভাইভারদের সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনর্বাসিত করতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ ও সহযোগিতা তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার পথকে আরও সুগম করতে পারে। সভায় অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের চাহিদা ও কর্মসংস্থানের সুযোগ বিবেচনায় নিয়ে যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী মানব পাচারের শিকার হয়ে দেশে ফিরে আসা সারভাইভারদের পাশাপাশি বেকার যুবক-যুবতীদের চাকরির সুযোগ সৃষ্টিতে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। তাঁরা এ ধরনের উদ্যোগকে আরও কার্যকর ও গতিশীল করতে পারস্পরিক যোগাযোগ এবং নিয়মিত সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে অংশগ্রহণকারীদের সম্মতিক্রমে ‘জব প্রোভাইডার অ্যাসোসিয়েশন’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ, চাকরির তথ্য আদান-প্রদান এবং সম্ভাব্য কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে দ্রুত অবহিত হওয়া সম্ভব হবে। সংশ্লিষ্টরা মনে করেন, এ উদ্যোগ সারভাইভারসহ বেকার যুবক-যুবতীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভায় রাইটস যশোর'র ‘আশ্বাস’ প্রকল্পের টেকনিক্যাল এক্সপার্ট ওয়েজ-এমপ্লয়মেন্ট মো. বজলুর রহমান, মনিটরিং অফিসার প্রকাশ স্বর,ফিনান্স অফিসার মনোশীষ কুমার এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট শ্যামল মল্লিক উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)