Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনিতে নারী অগ্রগতি প্রজেক্ট ইনসেফশন মিটিং

এখন সময়: শুক্রবার, ৬ নভেম্বর , ২০২৬, ০৩:১৭:৫৯ এম
আশাশুনিতে নারী অগ্রগতি  প্রজেক্ট ইনসেফশন মিটিং

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে নারী অগ্রগতি প্রকল্পের প্রজেক্ট ইনসেফশান মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা মডেল মসজিদ কনফারেন্স রুমে এ মিটিং অনুষ্ঠিত হয়। উইমেন পিস অ্যান্ড হিউম্যানিটারিয়ান ফান্ড (ডব্লিউপিএইচএফ) এর অর্থায়নে ও ইউএন উইমেন বাংলাদেশের সহযোগিতায় ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ এর আয়োজনে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। প্রজেক্টের কমিউনিকেশন ফর অ্যাডভোকসী অফিসার মার্জুবা আফরা প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে আলোচনা উপস্থাপন করেন। সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, এনজিও বারসিক প্রতিনিধি গাজী আসাদ, ব্রেকিং দ্য সাইলেন্স প্রতিনিধি দীপ রঞ্জন বিশ্বাস, অংশ গ্রহনকারীদের মধ্যে জহির আলিম, পবিত্র সরকার, মিনতি সরকার, রাবেয়া সুলতানা, সুমিত্রা বিশ্বাস, আসমা সুলতানা প্রমুখ আলোচনা রাখেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)