Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এখন সময়: শুক্রবার, ৬ নভেম্বর , ২০২৬, ০৩:১৯:৫৯ এম
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর শহর শাখা। আজ বৃহস্পতিবার শহরের ঈদগাহ মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মনিহার মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলের আগে ঈদগাহ মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী। সমাবেশে বক্তারা জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুত এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও রেজাউল করিম, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম রেজা এবং শহর জামায়াতের সেক্রেটারি ইমরান হোসেন প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)