Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

উপশহর বি-সি ব্লক বাজার কমিটির নির্বাচনে ফুয়াদ সভাপতি ও নূর ইসলাম সম্পাদক

এখন সময়: শুক্রবার, ৩০ অক্টোবর , ২০২৬, ০২:৩৫:৫৩ এম
উপশহর বি-সি ব্লক বাজার কমিটির নির্বাচনে ফুয়াদ সভাপতি ও নূর ইসলাম সম্পাদক

নিজস্ব প্রতিবেদক : যশোর উপশহর বি-সি ব্লক বাজার কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে ফুয়াদ আহম্মেদ সভাপতি ও নূর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপশহর আদর্শ বহুমূখী মাদ্রাসায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৩৯ ভোটারের মধ্যে ১৩৮ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। ফুয়াদ আহম্মেদ (৭৪) ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামিম খান মেজে (৬৪) ভোট পেয়ে পরাজিত হয়েছেন। নূর ইসলাম (৫৪) ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সফিকুল ইসলাম সুমন (৪৯) ও মীর আলী আক্তার ফারুক (৩২) ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সহসভাপতি পদে মহিউদ্দিন আহমেদ মঈন (১১৭) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরউজ্জামান মনির (১৭) ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে জাফর ইকবাল ((৮৯) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিয়াজ আহমেদ (৪৫) ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সহ-সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম, কোষাধ্যক্ষ নাসিম উদ্দীন, প্রচার সম্পাদক মাসুদ আহমেদ খান, নির্বাহী সদস্য এরশাদ আলী গুড্ডু, আবু তাহের, আমিরুল হক ও ফারুক হোসেন। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আহসান হাবিব। তাকে সহযোগিতা করেন কুতুব উদ্দীন, আজিজুর রহমান ও তৈয়েব আলী।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)