Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অসহায় নারীদের মাঝে ছাগল বিতরণ

এখন সময়: শুক্রবার, ৩০ অক্টোবর , ২০২৬, ০২:৩৫:৪০ এম
অসহায় নারীদের  মাঝে ছাগল বিতরণ

নিজস্ব প্রতিবেদক : নারীর আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নে দুস্থ, দরিদ্র ও অসহায় নারীদের মাঝে বৃহস্পতিবার সকালে ছাগল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় দীপ্তি মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে স্মরণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ছাগল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে ছাগল বিতরণ করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর যশোরের প্রোগ্রাম অফিসার সালমা খাতুন। দীপ্তি মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপ্তি মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা অধ্যক্ষ তরিকুল ইসলাম , উপদেষ্টা হাসানুজ্জামান প্রমুখ। দুস্থ, দরিদ্র ও অসহায় ১৮ নারীর মাঝে ৩৬ টি ছাগল বিতরণ করা হয়। ইতিমধ্যে তাদের এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)