জাকির হোসেন, কুয়াদা : যশোরের সতীঘাটায় রামনগর ইউনিয়ন’র নতুন ভূমি অফিসে দুই কর্মকর্তা পরিদর্শন করেছেন। রোববার সকালে (২৫অক্টোবর) দুই কর্মকর্তা সরেজমিন পরিদর্শন করেন। নতুন ভবন উদ্বোধনের লক্ষ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়া হক এবং সদর সহকারি (ভূমি) কমিশনার মাহির দায়ান আমিন যৌথভাবে এ পরিদর্শন করেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা, সহকারী (ভূমি) কমিশনার অফিসের (কানুনগো) আব্দুর রাজ্জাক, রামনগর ইউনিয়ন উপসহকারী (ভূমি) কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রমুখ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র অর্থায়নে, সাবেক ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের ব্যবস্থাপনায় ও স্থানীয় জনসাধারণের প্রচেষ্টায় ভবনটি নির্মিত হয়। সমগ্র দেশ, শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্পের (দ্বিতীয় পর্ব)’র কাজ এটি। যশোরের মানিকতলা পুরাতন কসবা’র ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স মা এন্টারপ্রাইজ’ কাজটি করে। গত ২০২৫ সালের ২০ জুলাই কাজ শুরু হয়ে চলতি বছরের ১৬ মে শেষ হবার কথা। কিন্তু নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত সময় লাগে। উল্লেখ্য, প্রাচীর, গেটসহ অত্যাধুনিক নতুন ভবনটি নির্মিত হওয়ায় দুর্ভোগ লাঘব হবে। ইতিমধ্যে নতুন ভবনে (নতুন আসবাবপত্র) প্রদান করা হয়েছে। এবিষয়ে উপসহকারি ইউনিয়ন (ভূমি) কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, কর্তৃপক্ষ আলাপ- আলোচনার মাধ্যমে দিনধার্য করবেন। তবে বিদ্যুৎ, জ্বালানি, ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উদ্বোধন করবেন বলে জানিয়েছেন।