নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরে সোনালী ব্যাংকের উদ্যোগে এক দেশ বাংলা কিউআর ক্যাশলেস বাংলা কিউআর বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে মহেশপুর সোনালী ব্যাংক চত্বর থেকে র্যালি বরে হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপস্থিত ছিলেন মহেশপুর সোনালী ব্যাংকের এজিএম মোস্তাফিজুর রহমান,ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার গোবিন্দ নারায়ন পাল, প্রিন্সিপাল অফিসার জাকির হোসেন সরদার, প্রিন্সিপাল অফিসার তরিকুল ইসলাম, সিনিয়র অফিসার (ক্যাশ) জুলফিকার আলী ভুট্র, অফিসার জাফরিন আক্তার,সাইফুল ইসলামসহ ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরে মহেশপুর সোনালী ব্যাংকের এজিএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ব্যবসায়ী ও এলাকার সুধীজনেরা বক্তব্য রাখেন।