Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম’র ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এখন সময়: রবিবার, ২৫ অক্টোবর , ২০২৬, ১০:২৪:০৪ পিএম
এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম’র ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৫ অক্টোবর রোববার বেলা ১১টায় পাইকগাছার নতুন বাজারস্থ পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠিত হয় কেক কাটা ও ফুলেল শুভেচ্ছা মতবিনিময়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস ডব্লিউ নিউজ ২৪ ডটকমের সম্পাদক-প্রকাশক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ছড়াকার অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা (অব.) লেখক ও কবি মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাধুরী সাধু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাইকগাছার নির্বাহী সদস্য সাংবাদিক আহম্মদ আলী বাঁচা,পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক কাজী সোহাগ, সাংবাদিক ফারুক হোসেন, লিনজা আক্তার মিথিলা, দিঘী, সাদিয়া, মিম, ব্যবসায়ী গণেশ দাশ, আলম গাজী প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)