Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে সিরাতুন নবী উদযাপন

এখন সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর , ২০২৬, ১১:৪৯:১৩ পিএম

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন আয়োজনে যশোর ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে সোমবার সকালে সিরাতুন নবী (সাঃ) উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা, দোয়া ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দড়াটানা মসজিদের খতিব মুফতি আমানুল্লাহ কাসেমী। অধ্যক্ষ জেএম ইকবাল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রসায়নের সহকারী অধ্যাপক ফিরোজ আহমেদ। উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি নাসিরুজ্জামান মল্লিক, আবু মো. সাদাত, অভিভাবক সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক বিলাল হুসাইন। দোয়া পরিচালনা করেন দড়াটানা মসজিদের খতিব মুফতি আমানুল্লাহ কাসেমী। শেষে হামদনাত, কেরাত, রচনা প্রতিযোগিতায় বিজয়ী ২০ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)