মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ৩৪ নং কামলা জিলবুনিয়া সপ্রাবি এর প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় স্কুল মিলনায়তন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. শেফাইনুর অরেফিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান। স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি খান হাবিবুর রহমান এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তৃতা করেন শিক্ষক উম্মে কুলসুম, প্রধান শিক্ষক কে গড়ঘাটা সপ্রাবি প্রবীর কুমার মন্ডল, প্রধান শিক্ষক বর্শিবাওয়া কেজে সপ্রাবি ফরিদা ইয়াসমিন, প্রধান শিক্ষক কে কচুবুনিয়া সপ্রাবি রুবিয়া খানম, প্রধান শিক্ষক পশ্চিম কচুবুনিয়া সপ্রাবি মো. জাহাঙ্গীর হোসেন, সহকারী শিক্ষক হাসেম আলী মাধ্যমিক বিদ্যালয় শেখ আলী আফসার, স্যামা প্রসাদ মন্ডল, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান এবং সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন প্রমুখ। উল্লেখ্য, শিক্ষক মো. মনিরুল ইসলাম উপজেলা পর্যায়ে ১৩ বার, জেলা পর্যায়ে ৫ বার, বিভাগীয় পর্যায়ে ২ বার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান, অর্জন করেন। এ ছাড়া শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেন।।