Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিকরগাছার রঘুনাথনগর ডিগ্রি কলেজ কেন্দ্রে ভুল প্রশ্নপত্র বিতরণ, তদন্ত কমিটি গঠন

এখন সময়: বুধবার, ২২ জুলাই , ২০২৬, ০২:৪০:২৭ এম

মিরাজুল কবীর টিটো: যশোরের ঝিকরগাছার রঘুনাথনগর ডিগ্রি কলেজ কেন্দ্রে ভুল প্রশ্নপত্র বিতরণ করার ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার দিন কেন্দ্র সচিবকে প্রত্যাহার করা হয়। এতথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম হোসেন আলী। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। বোর্ড সূত্র জানায়, রোববার অনুষ্ঠিত হয় এইচএসসির ইসলামের ইতিহাস ও সংস্কৃত বিষয়ের পরীক্ষা। ঝিকরগাছার রঘুনাথনগর ডিগ্রি কলেজের ৩০১ নম্বর কক্ষে পরীক্ষার্থীদের মাঝে ইসলামের ইতিহাস ও সংস্কৃত ১ম পত্র বিষয়ে প্রশ্নের পরিবর্তে দ্বিতীয় পত্রের প্রশ্ন বিতরণ করা হয়। এঘটনায় দিন কেন্দ্র সচিব আব্দুল ওহাবকে অব্যাহতি দেয়া হয়। ঘটনা তদন্তের জন্য পরের দিন সোমবার ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। সরকারি এমএম কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও ব্যবস্থাপনা বিষয়ের প্রফেসর আতিয়ার রহমানকে আহবায়ক করে এ কমিটি গঠন করা হয়। কমিটির বাকি দুই সদস্য হলেন-শিক্ষা বোর্ডের উপ কলেজ পরিদর্শক সহকারী অধ্যাপক এএইচএম মনিরুজ্জামান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) কামাল হোসেন। তিন কর্মদিবসে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। বোর্ডের একটি সূত্র জানায়, প্রশ্ন পত্র বিতরণের আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি, ট্যাগ অফিসার ও কেন্দ্র সচিবের উপস্থিতিতে প্রশ্ন যাচাই বাছাই করা হয়। তারপর বিতরণ করা হয়। ভুল প্রশ্নপত্র বিতরণে কেন্দ্র সচিব একাই দোষী হতে পারেন না। এ বিষয়ে তদন্ত কমিটির আহবায়ক প্রফেসর আতিয়ার রহমান বলেন, তদন্ত কার্যক্রম চলমান আছে। তদন্ত করে যে ঘটনা জানতে পারবো,সেটা প্রতিবেদন করে বোর্ডে জমা দেবো। তদন্তের কাজ চলমান রয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দেয়ার আগে কিছুই বলতে পারবো না। তিনি আরো জানান, সঠিক প্রশ্ন বিতরণের জন্য প্রশ্ন পত্র বিতরণের আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি, ট্যাগ অফিসার ও কেন্দ্র সচিবের উপস্থিতিতে প্রশ্ন যাচাই বাছাই করা হয়। তারপর বিতরণ করা হয়। ভুল প্রশ্ন পত্র বিতরণে কেন্দ্র সচিব একাই দোষী হতে পারেন না। যাচাইবাছাই করার সময় যারা থাকবে উভয়ই দোয়ী। বোর্ডের ওয়েবসাইটে দেয়া নীতি মালায় প্রাপ্ত কর্মকর্তা এবং তাঁর দায়িত্ব ও কর্তব্য উল্লেখ করা আছে ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষা সংক্রান্ত সকল বিষয় সম্পর্কে যশোর শিক্ষা বোর্ডের সাথে চিঠিপত্র আদান প্রদান করবেন। পরীক্ষার সময়সূচি মোতাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তাঁর প্রতিনিধি পরীক্ষা আরম্ভ হওয়ার কমপক্ষে এক ঘন্টা পূর্বে ট্রেজারি বা থানায় উপস্থিত হয়ে তত্ত্বাবধায়ক অফিসার বা তার প্রতিনিধির সম্মুখে সীল করা ট্রাংক খুলবেন এবং ওই দিনের জন্য মুদ্রিত নির্ধারিত সেট অনুযায়ী প্রশ্নপত্রের প্যাকেট পরীক্ষা কেন্দ্রে পাঠবেন। কোন ক্রমেই অন্য সেটের বা অন্য দিনের কোন প্যাকেট ট্রাংকের বাইরে আনা যাবে না অথবা কোন প্যাকেটের সীল ভাঙ্গা বা কাটা যাবে না। পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রাপ্ত বোর্ডের এসএমএস অনুযায়ী প্রশ্নপত্রের প্যাকেট খুলবেন। প্রশ্নপত্রের প্যাকেট খোলার সময় তিনজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সম্মুখে পরীক্ষা কক্ষে সরবরাহের পূর্বে প্রশ্নপত্রের প্যাকেট খোলার পরও পুনরায় সেট কোড, বিষয় ও বিষয় কোড সময়সূচি অনুযায়ী সঠিক আছে কিনা তা যাচাই করে পরীক্ষা কক্ষে প্রশ্নপত্র বিতরণের জন্য পাঠানো হয়। এ তিন কর্মকর্তা হল উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিনিধি, ট্যাগ অফিসার, কেন্দ্র সচিব বা তার প্রতিনিধি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)