Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে ইসলামী ব্যাংকের কার্যক্রমকে গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে কর্মশালা

এখন সময়: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল , ২০২৬, ০৯:৪৮:৪১ এম

কেশবপুর প্রতিনিধি : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কেশবপুর শাখার উদ্যোগে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে “ব্যবসায় উন্নয়ন সভা ও প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন কেশবপুর শাখার প্রধান এভিপি মোঃ সেলিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন এফএভিপি মোঃ আঃ ওয়াদুদ এবং প্রিন্সিপাল অফিসার মোঃ ফারুক হোসেন। অনুষ্ঠানে মোট ১১ জন এজেন্ট ও তাদের ইনচার্জ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কর্মশালায় এজেন্ট ব্যাংকিংয়ের বিভিন্ন কার্যক্রম, গ্রাহকসেবা উন্নয়ন কৌশল এবং ব্যবসা সম্প্রসারণের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)