Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো’র উদ্যোগে কর্মশালা

এখন সময়: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল , ২০২৬, ০৯:৫১:০৭ এম

নিজস্ব প্রতিবেদক: যশোরে ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার যশোর খয়েরতলার আঞ্চলিক কৃষি গবেষনা ইনস্টিটিউটে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.এ কে এম খোরশেদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা, ব্রাক চুয়াডাঙ্গার আরএসএম কামরুল হাসান প্রমুখ। কর্মশলায় সভাপতিত্ব করেন যশোরের ব্র্যাক সীডের ডিলার ইউসুফ আলী। দিনব্যাপী এই কর্মশালা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৪০ জন মডেল কৃষকের মাঝে ব্র্যাক হাইব্রিড ১০ ধান বীজ বিতরণ করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)