Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে যশোরে চলছে অবৈধ দোকান-পাট উচ্ছেদসহ পরিষ্কার কার্যক্রম

এখন সময়: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল , ২০২৬, ০৯:৪৯:৫৯ এম

মিরাজুল কবীর টিটো : প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে শহরের ভেতরের ও আশপাশের রাস্তার পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদ করাসহ পরিষ্কার কার্যক্রম জোরেসোরে চালানো হচ্ছে। তিনস্তরে এ কার্যক্রম করছে জেলা প্রশাসন, সড়ক ও জনপথ, পৌরসভা কর্তৃপক্ষ। ১৯ এপ্রিল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে এ কার্যক্রম শুরু করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতোমধ্যে কয়েকটি রাস্তার পাশ থেকে দোকানপাট ও ইটবালি অপসারণ করা হয়েছে বলে জানান সড়ক ও জনপথবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী শাহাজাদা ফিরোজ। তিনি জানান- শার্শা পর্যন্ত রাস্তার ধারের অবৈধ দোকান পাট, বিভিন্ন নির্মাণ সামগ্রী অপসারণ করে রাস্তা পরিষ্কার রাখা কার্যক্রম চলছে। শহর ঘুরে দেখা গেছে- পৌরসভার উদ্যোগে শহরের ষষ্ঠীতলায় ফায়ার সার্ভিসের সামনের রাস্তা, ফাতেমা হাসপাতালের সামনের রাস্তার থেকে আরবপুর পর্যন্ত রাস্তার, পুলিশ লাইন এলাকার দোকান পাশে দোকান, দোকানের চালা অপসারণ করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগের যৌথ উদ্যোগে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পালবাড়ী-চাঁচড়া মহাসড়কে উচ্ছেদ অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযানে রাস্তার ধারে অবৈধভাবে নির্মাণ করা দোকান স্কেভেটর দিয়ে উচ্ছেদ করা হয়েছে। সেই সাথে রাস্তার ধারে জমে থাকা মাটি, ইট ও বালি স্কেভেটর দিয়ে পৌরসভার ট্রাকে করে অপসারণ করা হয়েছে। সেখানে থাকা ব্যবসায়ীদের বাঁশ সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তাদেরকে বলা হয় তারা যদি নিজের উদ্যোগে বাঁশ সরিয়ে না নেন, তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অভিযানে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসুদেব কুমার মালো, বিশাল কুমার জাজোদিয়া, মাকামে মাহমুদা মিম ও সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী শাহাজাদা ফিরোজ। যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শহরে যানজট নিরসনে বিভিন্ন সড়কের ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে। ২৭ এপ্রিলের আগে শহর পরিচ্ছন্ন কাজ সম্পন্ন করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)