Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

রাজগঞ্জে একসাথে বিষপান : মায়ের মৃত্যু, দুই সন্তান আশঙ্কাজনক

এখন সময়: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল , ২০২৬, ০৯:৫১:২২ এম

জসিম উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের আটঘরা গ্রামে পারিবারিক কলহের জেরে এক পরিবারের তিন সদস্য বিষপান করেছেন। এতে মা মারা গেছেন এবং তার দুই সন্তান আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল চালুয়াহাটী ইউনিয়নের আটঘরা গ্রামের ভাড়াচালিত গাড়িচালক দেলোয়ার হোসাইনের স্ত্রী রহিমা খাতুন পারিবারিক বিরোধের কারণে প্রথমে তার দুই সন্তানকে বিষপান করান এবং পরে নিজেও বিষপান করেন। গুরুতর অবস্থায় তাদের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে শিশু দুইটির অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ১০ দিন পর মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে রহিমা খাতুন মারা যান। তার ৫ ও ৭ বছর বয়সী দুই সন্তান বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় ইউপি সদস্য সেলিম রেজা মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)