Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিকরগাছায় ট্রাকের ধাক্কায় পল্লী চিকিৎসকের মৃত্যু

এখন সময়: বুধবার, ৪ মার্চ , ২০২৬, ০১:২৮:১১ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরের ঝিকরগাছায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জামাল উদ্দিন (৫৮) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার গদখালীর কালীমন্দিরের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জামাল উদ্দিন শরিফপুর গ্রামের মৃত ভুলাই দফাদারের ছেলে।
জানা গেছে, গদখালী বাজারে জামাল উদ্দিনের পল্লী চিকিৎসকের চেম্বার রয়েছে। রাতে চেম্বার বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এসময় গদখালীর কালীমন্দিরের কাছে পৌঁছালে একটি ট্রাক সামনে থেকে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের আহমেদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই জামাল উদ্দিনের মৃত্যু হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)