Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার

এখন সময়: বুধবার, ৪ মার্চ , ২০২৬, ০১:২৫:৪১ এম

নিউজ ডেস্ক : যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় দেশে আটকা পড়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষাপটে মেয়াদ শেষ বা শেষ হতে চলা সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়িয়েছে কাতার। মঙ্গলবার সকালে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। যুদ্ধ শুরুর দিন ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে নতুন এ সিদ্ধান্ত। বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদ বাড়ানোর বিষয়টি ইলেকট্রনিক ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। এক্ষেত্রে কোনো ফি জমা দেওয়া কিংবা কোনো অফিসে যাওয়া ও আবেদন করার প্রয়োজন পড়বে না। তবে ২৮ ফেব্রুয়ারির আগে যারা ভিসার মেয়াদের চেয়ে বেশি সময় থাকার কারণে জরিমানার মুখে পড়েছেন, তাদেরকে আগে জরিমানা পরিশোধ করতে হবে। এরপরই শুধু তারা ভিসা মেয়াদ এক মাস বাড়িয়ে নিতে পারবেন। মধ্যপ্রাচ্যজুড়ে হামলা, পাল্টা হামলার মধ্যে যাত্রীবাহী বিমান চলাচলে বড় ধাক্কা লেগেছে। মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় দেশে আটকা পড়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ভিসার বিষয়ে কাতারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাতারে বসবাসকারী ও ভ্রমণকারীদের বৈধভাবে থাকার বিষয় নিশ্চিত করতে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার ইরানজুড়ে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষ পর্যায়ের অনেকে প্রাণ হারিয়েছেন। ইরানি রেড ক্রিসেন্ট বলেছে, সেখানে প্রায় আটশ মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে কয়েক ডজন নেতা ও জ্যেষ্ঠ কর্মকর্তা রয়েছেন। ওই হামলার জেরে ইসরায়েলের পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে ক্ষেণণাস্ত্র ও ড্রোন হামলা করেছে ইরান। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকসহ বিভিন্ন দেশে বিমান ঘাঁটি ও সামরিক রসদ আছে এমন স্থানগুলোতে হামলা চালানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)