Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কোটচাঁদপুর দুই দোকানে জরিমানা

এখন সময়: বুধবার, ৪ মার্চ , ২০২৬, ০১:২৮:৪৮ এম

কোটচাঁদপুর (ঝিনাইদহ)প্রতিনিধি : বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে কোটচাঁদপুর উপজেলা প্রশাসন । মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে কোটচাঁদপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় দুই জন দোকান মালিককে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কার্তিক কুন্ডুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক সতের হাজার টাকা এবং মামুন কনফেকসনারীকে একই আইনে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান, সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট সোহেল রানা। এ সময় উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার সুব্রত মন্ডলসহ কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)