নেহালপুর প্রতিনিধি : মণিরামপুরের মশিয়াহাটীতে সাংস্কৃতিক সংগঠন ‘সীমানা’র ২৪তম প্রতিষ্ঠা দিবস উদ্যাপিত হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার এ উপলক্ষে দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতিভোজের আয়োজন করা হয়। ১ম দিনের আয়োজনে নৃত্যানুষ্ঠান ও সাতক্ষীরার ফ্যামিলি ব্যান্ডের সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করে। ওই দিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. উৎপল কুমার সরকার। ২য় দিনের অনুষ্ঠানে চ্যানেল এস তারুণ্যের গানের সংগীত শিল্পী সাথীর একক পরিবেশনা ও অতিথি শিল্পীদের সংগীতানুষ্ঠান ছিল। এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য প্রকৌশলী বিশ্বনাথ শিকদার ও বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন ডা. মিঠুন কুমার মল্লিক। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক স্পন্দনের সাংবাদিক উৎপল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কুলটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হামিদুল ইসলাম, প্রভাষক তরুণ কান্তি শিকদার প্রমুখ।