Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে চার মাদকসেবীর ডোপটেস্টে পজিটিভ, কারাদণ্ড

এখন সময়: বুধবার, ২৫ নভেম্বর , ২০২৬, ১০:০৮:২০ পিএম
কালীগঞ্জে চার মাদকসেবীর  ডোপটেস্টে পজিটিভ, কারাদণ্ড

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ বিশেষ মাদকবিরোধী অভিযানে আটক ৪ জন মাদকসেবীকে কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। বুধবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে আটকের পর ঝিনাইদহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে বিভিন্ন মেয়াদে দন্ডাদেশ প্রদান করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দণ্ডপ্রাপ্ত আসামীরা হলো-উপজেলার বড় ধোপাদি গ্রামের তুহিনুর রহমান (৩৩), শাহীন আলম (২৪) ও বালিয়াডাঙ্গা গ্রামের সৈয়দ নাজমুল (৩৮) কে ছয় মাসের সশ্রম কারাদন্ড এবং এক হাজার টাকা অর্থদন্ড করা হয়। একইভাবে বড় ধোপাদি গ্রামের নাসিম হাসানকে চার মাসের সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড করে। কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, পুলিশের অভিযানে আটককৃতদের ডোপ টেস্ট পজিটিভ প্রমাণিত হওয়ায় সকল আসামীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানপূর্বক জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেছে আদালত।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)