Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে অর্ধকোটি টাকার সরকারি গমসহ কার্গো জাহাজ জব্দ, আটক ৭

এখন সময়: বুধবার, ২৫ নভেম্বর , ২০২৬, ১০:০০:২১ পিএম
অভয়নগরে অর্ধকোটি টাকার সরকারি  গমসহ কার্গো জাহাজ জব্দ, আটক ৭

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে ১৫০ টন চোরাই সরকারি গমসহ ‘এমভি সূর্যবানু-১১’ নামের একটি কার্গো জাহাজ জব্দ করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার নওয়াপাড়া নৌবন্দরের বেঙ্গল খেয়াঘাটসংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে অভিযান চালিয়ে এসব গম ও জাহাজটি জব্দ করা হয়। এ ঘটনায় জাহাজে থাকা সাতজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জব্দ করা ১৫০ টন গমের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ৩৬ হাজার টাকা। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু। আটক ব্যক্তিরা হলেন—জাহাজের সুকানি মাগুরার মহম্মদপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুজ্জামান শেখের ছেলে আব্দুর রহমান, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধুষঝুড়ি গ্রামের পিকুল মোল্যার ছেলে হায়াতুল ইসলাম, জয়দেবপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে নয়ন, নোয়াখালীর মাইজদী উপজেলার পশ্চিম এওজবালিয়া গ্রামের খলিল মিয়ার ছেলে রায়হান উদ্দিন, নড়াইলের লোহাগাড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে খালিদ হাসান, ঝালকাঠির রাজাপুর উপজেলার চান্দেরবাড়ি গ্রামের জলিল হকের ছেলে হাসান ইসলাম। এসআরবি-৬ যশোরের অধিনায়ক মেজর নাজমুল ইসলাম জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) বাগেরহাটের মোংলার হারবারিয়া থেকে চোরাই ১৫০ টন সরকারি গম নিয়ে একটি কার্গো জাহাজ নওয়াপাড়া নৌবন্দরের উদ্দেশে রওনা হয়। রাত ৩টার দিকে জাহাজটি নওয়াপাড়ায় পৌঁছে বেঙ্গল খেয়াঘাটসংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে নোঙর করে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে মেসার্স পানামা ট্রেডার্সের মালিকানাধীন ‘এমভি সূর্যবানু-১১’ জাহাজটিতে অভিযান চালানো হয়। এ সময় জাহাজে থাকা ৩৮০ বস্তায় ১৫০ টন সরকারি গম পাওয়া যায়। পরে গমের পুরো চালান ও পরিবহনে ব্যবহৃত কার্গো জাহাজটি জব্দ করা হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সরকারি গমের উৎস, পরিবহন এবং এর সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তদন্ত চলছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)