Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর বোর্ডে এসএসসির ফরমপূরণ চলছে, অতিরিক্ত ফি নিলে ব্যবস্থার সুপারিশ

এখন সময়: বুধবার, ২৫ নভেম্বর , ২০২৬, ১০:০০:২১ পিএম
যশোর বোর্ডে এসএসসির ফরমপূরণ চলছে,  অতিরিক্ত ফি নিলে ব্যবস্থার সুপারিশ

মিরাজুল কবীর টিটো : যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরমপূরণ কার্যক্রম চলছে। ফরমপূরণে বোর্ডের নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী জানান, বোর্ড থেকে পরীক্ষার ফি নির্ধারণ করে দেওয়া হয়। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা নিলে বোর্ডের সরাসরি ব্যবস্থা গ্রহণের নিয়ম নেই; তবে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হবে। বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৬ নভেম্বর থেকে ফরমপূরণ কার্যক্রম শুরু হয়েছে। বিলম্ব ফি ছাড়া আগামী ২৯ নভেম্বর পর্যন্ত ফরমপূরণ করা যাবে। এ ছাড়া পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা বিলম্ব ফিসহ ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ফরমপূরণের সুযোগ থাকবে। বিজ্ঞপ্তিতে বিভাগভিত্তিক নির্ধারিত ফিতে বিজ্ঞান বিভাগের জন্য মোট ২ হাজার ৪৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে বোর্ড ফি ১ হাজার ৯২০ টাকা এবং কেন্দ্র ফি ৫১৫ টাকা। অপরদিকে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য মোট ২ হাজার ৩১৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে বোর্ড ফি ১ হাজার ৮৩০ টাকা এবং কেন্দ্র ফি ৪৮৫ টাকা। এ ছাড়া নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পত্রপ্রতি পরীক্ষার ফি ১২৫ টাকা, ব্যবহারিক ফি (পত্রপ্রতি) ৩০ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি ৮০ টাকা, মূল সনদ ফি ১৫০ টাকা, বয় স্কাউট ফি ২৫ টাকা এবং গার্লস গাইড ফি ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২০২১-২০২২ শিক্ষাবর্ষের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীদের জন্য নবায়ন ফি ২০০ টাকা এবং শিক্ষাপ্রতিষ্ঠানপ্রতি বার্ষিক ক্রীড়া অ্যাফিলিয়েশন ফি ৩০০ টাকা ধার্য করা হয়েছে। অন্যদিকে, ১ থেকে ৪ বিষয়ে অকৃতকার্যসহ ব্যবহারিক পরীক্ষা নেই এমন অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য কেন্দ্র ফি ৪০০ টাকা এবং ব্যবহারিক পরীক্ষা রয়েছে এমন পরীক্ষার্থীদের জন্য ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ব্যবহারিক উত্তরপত্র মূল্যায়ন ফি (অভ্যন্তরীণ ও বহিঃপরীক্ষক) পত্রপ্রতি ১০ টাকা জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পরীক্ষার্থীদের বকেয়া বেতন ও সেশনচার্জ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে হবে এবং কোনো অবস্থাতেই নবম ও দশম শ্রেণির সর্বমোট ২৪ মাসের বেশি বেতন ও সেশনচার্জ আদায় করা যাবে না।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)