Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেনাপোল সীমান্তে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

এখন সময়: সোমবার, ২৩ নভেম্বর , ২০২৬, ০৮:২১:২৪ পিএম
বেনাপোল সীমান্তে ভারতীয়  চোরাচালানি পণ্য জব্দ

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৩ নভেম্বর) বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ক্যাম্পের টহলদল চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৫১টি ভারতীয় শাড়ি, ৩টি কম্বল, ১টি চাদর, ২ প্যাকেট ফুসকা, ৪৮৩ পিস চকলেট, ৪০ পিস ওষুধ, ৪৯০ প্যাকেট পাতার বিড়ি ও ৩১৩টি প্রসাধনী সামগ্রী। যার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ১৪ হাজার ৬০০ টাকা। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রকে আটক করতে সীমান্তে বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)