Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জলাবদ্ধতা ও পচনে বিপর্যস্ত সাতক্ষীরার কৃষি, দুশ্চিন্তায় কৃষক

এখন সময়: সোমবার, ২৩ নভেম্বর , ২০২৬, ০৮:৩১:২৩ পিএম
জলাবদ্ধতা ও পচনে বিপর্যস্ত সাতক্ষীরার  কৃষি, দুশ্চিন্তায় কৃষক

সাতক্ষীরা প্রতিনিধি : ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা ৪ দিনের বর্ষণে সাতক্ষীরায় আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জমিতে কেটে রাখা আমন ধানে পচন ধরায় দিশেহারা হয়ে পড়েছেন জেলার কৃষকরা। ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট এই বৃষ্টি ও জলাবদ্ধতায় আমন ধানের পাশাপাশি সরিষা, আলু, মরিচ, পেঁয়াজ ও রসুনের মতো শীতকালীন আগাম সবজিও ক্ষতিগ্রস্ত হয়েছে। সাতক্ষীরা সদর, তালা, কলারোয়া ও দেবহাটাসহ জেলার নিম্নাঞ্চলের ফসলি জমি এখন পানির নিচে। পানি জমে থাকায় মাঠের পাকা ও কেটে রাখা আমন ধানের গাছ নুয়ে পড়ছে এবং শিষ নষ্ট হয়ে পচন ধরার উপক্রম হয়েছে। তালা উপজেলার মির্জাপুর গ্রামের কৃষক আকবর জানান, এনজিও থেকে ১৫ হাজার টাকা ঋণ নিয়ে এক বিঘা ধান করেছিলেন। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা কয়েকদিনের বৃষ্টিতে কেটে রাখা ধান চার দিন পানিতে জমে অঙ্কুরদম হতে শুরু করেছে। এছাড়া অনেক স্থানে ধানে প্রথম ধরেছে। আবার কোথাও কোথাও ধানের রং কালো হয়ে গেছে। এখন এই এনজিও থেকে ঋণের টাকা আমি কিভাবে পরিশোধ করব। কৃষক আকবরের মতনঅনেক কৃষক ব্যাংক ও এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে ফসল আবাদ করেছিলেন। এখন ফসল নষ্ট হওয়ায় ঋণের কিস্তি পরিশোধ এবং সংসার চালানো নিয়ে চরম হতাশায় দিন কাটছে তাদের। ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত সরকারি প্রণোদনা, বিনামূল্যে সার ও বীজ বিতরণ এবং কৃষি ঋণের কিস্তি স্থগিতের দাবি জানিয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে সাতক্ষীরায় ৯০ হাজার ১৬০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। সাম্প্রতিক টানা বৃষ্টিতে জেলায় আমন ধান, সরিষা, আলু, মরিচ, পেঁয়াজ ও রসুনসহ মোট ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২ হাজার ২৭১ হেক্টর জমির আমন ধান এবং ২ হাজার ৭২৯ হেক্টর জমির সরিষা ক্ষতিগ্রস্ত হয়েছে। সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির ভারপ্রাপ্ত উপ-পরিচালক কৃষিবিদ ইকবল আহমেদ জানান, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ নিরূপণ করা সম্ভব নয়। তবে মাঠপর্যায়ের কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন। পানি নেমে যাওয়ার পর প্রকৃত ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং সরকারি নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। আপাতত আবহাওয়ার উন্নতি ও সরকারি সহায়তার অপেক্ষায় প্রহর গুনছেন হাজারো কৃষক।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)