Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বিষযুক্ত মাছে সয়লাব শঙ্কা : সুন্দরবন বাঁচাতে আড়ত থেকেই সামাজিক প্রতিরোধের ডাক

এখন সময়: সোমবার, ২৩ নভেম্বর , ২০২৬, ০৮:৩১:২৩ পিএম
বিষযুক্ত মাছে সয়লাব শঙ্কা : সুন্দরবন বাঁচাতে  আড়ত থেকেই সামাজিক প্রতিরোধের ডাক

সাতক্ষীরা প্রতিনিধি : সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে মাছ ধরা ও বিষাক্ত মাছের বাজারজাতকরণ বন্ধে শ্যামনগরে র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ‘বিষ দিয়ে মাছ ধরবো না, বিষ দেওয়া মাছ বিক্রি করতে দেবো না, বিষ দেওয়া মাছ ক্রয় করবো না’—এই তিন অঙ্গীকারে স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সুন্দরবন সংলগ্ন কলবাড়ী মৎস্য আড়ত থেকে র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বুড়িগোয়ালিনী ইউনিয়ন গ্রিন কোয়ালিশন ও কলবাড়ী ইউনাইটেড ক্লাবের যৌথ আয়োজনে এবং কলবাড়ী বাজার মৎস্য বণিক সমিতি ও বারসিকের সহযোগিতায় এ কর্মসূচি হয়। পথসভায় বক্তারা বলেন, বিষ প্রয়োগে মাছের পোনা, চিংড়ি, কাঁকড়া ও অন্যান্য জলজ প্রাণী নিধন হচ্ছে। পানি দূষিত হয়ে খাদ্যশৃঙ্খল ও প্রজনন ব্যাহত হচ্ছে, যা জনস্বাস্থ্য এবং প্রকৃত জেলেদের জীবিকার জন্য বড় হুমকি। কলবাড়ী মৎস্য আড়তে বিষযুক্ত মাছের ক্রয়-বিক্রয় ও সরবরাহ বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। বুড়িগোয়ালিনী ইউনিয়ন গ্রিন কোয়ালিশনের সভাপতি মো. মুহসিন বিল্লাহর সভাপতিত্বে এবং মো. সেলিমুর রাজী বাপ্পির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মো. জিল্লুর রহমান, মো. ফরহাদ হোসেন মুন্না, মো. শরিফুল ইসলাম ও বারসিকের মফিজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)