Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা রাস পূর্ণিমার ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করলো কোস্টগার্ড

এখন সময়: সোমবার, ২৩ নভেম্বর , ২০২৬, ০৮:৩১:২২ পিএম
ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা রাস পূর্ণিমার  ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করলো কোস্টগার্ড

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : রাস উৎসবে আসা সুন্দরবনের রূপের গাং সংলগ্ন এলাকায় ইঞ্জিন বিকাল হয়ে ভাসতে থাকা ২৯ পুন্যার্থীকে উদ্ধার করেছে কোষ্টগার্ড। ২২ নভেম্বর রাতে সুন্দরবনের লইট্টা খালি খাল এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। কোষ্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, গত ২১ নভেম্বর রাত ১১টায় রাস পূর্ণিমা উপলক্ষে ডাংমারি ফরেস্ট অফিস হতে প্রয়োজনীয় পাস সংগ্রহ করে দুবলার চরের উদ্দেশ্যে যাত্রা করে পুণ্যার্থীবাহী একটি ট্রলার। এসময় তাদের ট্রলারে ২৯ জন পুন্যার্থী ছিল বলে জানা যায়। পরবর্তীতে ২২ নভেম্বর রাত ৮ টায় সুন্দরবনের রূপের গাং সংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রলারটি ইঞ্জিন বিকল হয়ে যায় এবং নদীতে ভাসতে থাকে। এসময় পুণ্যার্থীদের যাত্রা ব্যাহত হয় এবং তাঁরা বিপাকে পড়েন। এ সময় ট্রলারে থাকা একজন পুণ্যার্থী কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চায়। পরে কোস্টগার্ড দুবলার একটি দল তৎক্ষণাৎ উদ্ধার অভিযান পরিচালনা করে লইট্টা খালি খাল এলাকা হতে বিকল হওয়া ট্রলার সহ ২৯ জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করে। কোষ্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরো বলেন, পুন্যার্থীদের উদ্ধার করে তাদের উন্নত চিকিৎসা ও খাবার দিয়ে নিরাপদ গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)