Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

এইচএসসিতে অকৃতকার্যদের জন্য সুখবর, পুনঃপরীক্ষা ১ ডিসেম্বর শুরু

এখন সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর , ২০২৬, ১২:১৫:২১ এম
এইচএসসিতে অকৃতকার্যদের জন্য  সুখবর, পুনঃপরীক্ষা ১ ডিসেম্বর শুরু

স্পন্দন ডেস্ক : এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা ১ ডিসেম্বর থেকে শুরু হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। এ লক্ষ্যে এইচএসসি (সাপ্লিমেন্টরি) পরীক্ষার আবেদন ফরম পূরণের কার্যক্রম যথাসময়ে শেষ করতে হবে। পরীক্ষার্থীরা পরীক্ষার প্রয়োজনীয় ফি বাবদ টাকা সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিতে পারবে এবং তার রশিদ শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। পরীক্ষার ফি বাবদ শিক্ষার্থীদের (নিয়মিত-অনিয়মিত) তত্ত্বীয় প্রতি বিষয়ের জন্য ১২৫ টাকা দিতে হবে। ব্যবহারিক প্রতি বিষয়ের জন্য ফি দিতে হবে ২৫ টাকা। কেন্দ্র ফি হিসেবে দিতে হবে আরও ৪৫০ টাকা। সেই হিসেবে একজন শিক্ষার্থীকে মোট ৬০০ টাকা জমা দিতে হবে। শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রদর্শন ও ফরম পূরণ তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট িি.িফযধশধবফঁপধঃরড়হনড়ধৎফ.মড়া.নফ তে শিগগিরই প্রকাশ করা হবে। সেই লক্ষ্যে পরীক্ষার্থীদের আবেদন ফরম ৫ থেকে ৯ নভেম্বরে মধ্যে পূরণ করতে হবে। তবে ফি জমা দেওয়া যাবে ১০ নভেম্বর পর্যন্ত। অর্থ জমা দেওয়ার একদিনের ভেতর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সেই অনুযায়ী তালিকা যাচাই করে পরীক্ষার্থীদের স্বাক্ষর গ্রহণ করা হবে এবং প্রতি পৃষ্ঠায় প্রতিষ্ঠানপ্রধান স্বাক্ষর করবেন। পরীক্ষার্থীর স্বাক্ষর থাকা তালিকার প্রিন্ট কপির একটি শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। এর আগে এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক ও দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা এক মাসের মধ্যে নেওয়ার পরিকল্পনার কথা বলেছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এইচএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর এক বিষয়ে অকৃতকার্য হয়েছে মোট ২ লাখ ৯৮ হাজার ৪০ জন। দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ শিক্ষার্থী।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)