Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেফতার ৪

এখন সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর , ২০২৬, ০৪:৫৭:০৬ এম
আশাশুনিতে সন্ত্রাসবিরোধী মামলার  আসামিসহ গ্রেফতার ৪

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) আশাশুনি থানা পুলিশের পৃথক অভিযানে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—প্রতাপনগর গ্রামের আবু দাউদ ফকিরের ছেলে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোনতাছির মামুন ওরফে ছোট্ট (৪৫), দাতপুর গ্রামের মৃত্যু জব্বার বিশ্বাসের ছেলে মো. জালাল বিশ্বাস (৫৫), খালিয়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে আবুল হোসেন (৫৫) এবং শ্বেতপুর গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে অমেদ আলী সরদার (৪৭)। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মোনতাছির মামুন আশাশুনি থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলার (নং-২৩, তারিখ ২৩ জুন ২০২৬) আসামি। জালাল বিশ্বাস নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি। অপর দুজনের মধ্যে আবুল হোসেন আদালতের সিআর ওয়ারেন্টভুক্ত এবং অমেদ আলী ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃত আসামিদের মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)