Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৫

এখন সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর , ২০২৬, ০৪:৫৫:৪৪ এম
আশাশুনিতে পুলিশের  অভিযানে গ্রেফতার ৫

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার দুই আসামিসহ বিভিন্ন মামলার পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) ওসি শাহিদুর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন কুল্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কচুয়া গ্রামের মৃত সিরাজ উদ্দিন সরদারের ছেলে মোঃ ওমর সাকি ফেরদৌস পলাশ (৪৩) এবং বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শ্বেতপুর গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে মোঃ জহিরুল ইসলাম (৩২)। অভিযানে গ্রেফতার হওয়া অপর তিনজন হলেন পাইকগাছার সিআর-১৩৫৬/২৪ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ফকরাবাদ গ্রামের খায়বার গাজীর ছেলে মোঃ সাইফুল গাজী (৩৬), সিসি-২৩৯/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি বাসুদেবপুর গ্রামের ছবেদ আলী গাজীর ছেলে মোঃ আবু রাশেদ গাজী এবং কালিগঞ্জের সিআর-১৯৬/১৬ মামলায় এক মাসের সাজাপ্রাপ্ত আসামি উত্তর গোদাড়া গ্রামের মৃত সাহাব উদ্দীনের ছেলে আবুল কালাম (৫৭)। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান জানান, গ্রেফতারকৃত পাঁচজনের মধ্যে দুজন সন্ত্রাসবিরোধী মামলার আসামি এবং অপর তিনজন বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত। পুলিশের বিশেষ অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। ওসি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক, সন্ত্রাস, নাশকতা ও আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে।” গ্রেফতারকৃত পাঁচজনকে সোমবার দুপুরে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)