Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

এইচএসসি ফলাফলে উপজেলায় শীর্ষে তালা মহিলা কলেজ, আনন্দ মিছিল

এখন সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর , ২০২৬, ০৪:৫৫:৩১ এম
এইচএসসি ফলাফলে উপজেলায় শীর্ষে  তালা মহিলা কলেজ, আনন্দ মিছিল

তালা প্রতিনিধি : ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় তালা উপজেলায় সর্বোচ্চ পাসের হার অর্জন করায় আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছেন তালা মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সাফল্য উদযাপনে কলেজের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকালে তালা মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে শত শত ছাত্রী, শিক্ষক ও অভিভাবকের অংশগ্রহণে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি তালা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় তালা মহিলা কলেজে পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক এস.কে কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস স্বর্ণা। তালা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম, বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক তরুন সরদার,সহকারী অধ্যাপক আবু হোসেন, গাজী নজরুল ইসলা প্রমুখ। কলেজ সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় তালা মহিলা কলেজ থেকে মোট ২৭৫ জন ছাত্রী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ১৩ জন জিপিএ-৫ (এ প্লাস) অর্জনসহ মোট ১৬০ জন উত্তীর্ণ হয়েছেন। এতে কলেজটির পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ১৮ শতাংশ। উপজেলার কলেজগুলোর মধ্যে সর্বোচ্চ পাসের হার অর্জন করায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা এ অর্জনে তালা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ শফিকুর ইসলাম শফির সার্বিক তত্বাবধধানে ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং শিক্ষা কার্যক্রমের অগ্রগতির প্রতিফলন হিসেবে দেখছেন অভিজ্ঞ মহল। অধ্যক্ষ শফিকুল ইসলাম তালা উপজেলা বিএনপির দীর্ঘ দিনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পরও কলেজের সার্বিক তত্বাবধান করে এই সাফল্যে স্থানীয় সচেতন মহলে নজর কেড়েছেন। উল্লেখ্য তালা মহিলা কলেজটি ২০২৬ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে কলেজ পর্যায়ে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ্র শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে কৃতত্ব অর্জন করেন। আনন্দ মিছিল ও আলোচনা সভায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)