Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ জিম্মি থাকা জেলে ও অস্ত্র উদ্ধার

সুন্দরবনের বনদস্যু ‘দাদা ভাই বাহিনী’র সাথে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ

এখন সময়: বুধবার, ২৮ অক্টোবর , ২০২৬, ০৪:৫৬:৫২ এম
সুন্দরবনের বনদস্যু ‘দাদা ভাই বাহিনী’র  সাথে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : সুন্দরবনে কোষ্টগার্ডের সাথে বনদস্যু দাদা ভাই বাহিনীর বন্দুক যুদ্ধের ঘটনা ?ঘটেছে। এসময় বনদস্যুর কাছে জিম্মি থাকা ৫ জেলে সহ অস্ত্র উদ্ধার করা হয়েছে। ২৭ অক্টোবর মধ্যে রাতে কোস্টগার্ড সুন্দরবনের আরপাঙ্গাসিয়া নদীর কঞ্চির খাল এলাকায় এ ঘটনা ঘটে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। কোস্টগার্ড সূত্র জানা গেছে, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘দাদা ভাই বাহিনী’ সুন্দরবনের আরপাঙ্গাসিয়া নদীর কঞ্চির খাল এলাকায় কয়েকজন জেলেকে মুক্তিপণ আদায়ের লক্ষে জিম্মি করে। কোস্ট গার্ডের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল অতর্কিতভাবে কোস্ট গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ সময় আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি চালালে এক পর্যায়ে ডাকাতদল জিম্মিদের ফেলে রেখে সুন্দরবনের গহীনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১ টি একনলা বন্দুক, ৬ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩ টি দেশীয় ধারালো অস্ত্রসহ ডাকাতদলের কাছে জিম্মি থাকা পাঁচজন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেরা হলো রবিউল ইসলাম (৩৫) ও বিল্লাল হোসেন (২৬) সাতক্ষীরার শ্যামনগর এবং আলাউল ইসলাম (৩২), নওশেন মোড়ল (৪১) ও শাহিনুর রহমান (২৮) খুলনার কয়রা এলাকার বাসিন্দা। এ ব্যাপারে মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজান আরো বলেন, জব্দকৃত অস্ত্র ও ফাঁকা কার্তুজ এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)