Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা

এখন সময়: বুধবার, ২৮ অক্টোবর , ২০২৬, ০৪:৫৭:৫৭ এম
কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে কেশবপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে পৌর শহরের ত্রিমোহিনী মোড় চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ত্রিমোহিনী মোড় চত্বরে এসে শেষ হয়। পৌর যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা যুবদলের নেতা আমিনুর রহমান মধু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল, কেশবপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা যুবদল নেতা আব্দুল গফুর, জাহাঙ্গীর কবীর মিন্টু, মেহেদী হাসান হিমেল, মেহেদী হাসান শিপন এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অহেদুর রহমান অন্তুসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর যুবদলের সদস্যসচিব মেহেদী বিশ্বাস।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)