শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় ভাড়া বাসা থেকে শান্তা আক্তার জুই (২৬) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৭ অক্টোবর শনিবার রাত ১১ টার দিকে রায়েন্দা ইউনিয়নের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুই আক্তার শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের মেনাজ হাওলাদারের ছেলে কুয়েতপ্রবাসী আনোয়ার হাওলাদারের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তা আক্তার জুই এর স্বামী আনোয়ার দীর্ঘদিন ধরে প্রবাসে থাকাকালে মাসুম নামের এক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ইতিমধ্যে প্রেমিক কে নিয়া দশ বছরের কন্যাকে শ্বশুরবাড়ি রেখে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় একটি ভাড়া বাসায় অবস্থান করে। তবে ওই ব্যক্তির সঙ্গে সম্পর্কের বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় থাকলেও, নারীর মৃত্যুর সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর ওই কথিত প্রেমিক পলাতক রয়েছে বলে জানা গেছে। তবে তিনি ঘটনার সঙ্গে জড়িত কি না সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পুলিশ জানাতে পারেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শরণখোলা থানায় নিয়ে যায়। নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি জানান জুই তার স্বামী বিদেশে থাকা অবস্থায় একাধিক ব্যক্তির সাথে পরকীয়া জড়িত পড়েছে বলে তিনি জানিয়েছেন। এমনকি প্রবাস থাকাকালে তার স্বামীর এক ভাইয়ের ছেলের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এ বিষয়ে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ রাবেয়া খাতুন ও তদন্ত কর্মকর্তা এস আই হাবিজুর রহমান বলেন, প্রাথমিক সুরতহাল রিপোর্টে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে মৃত্যুর কারণ জানতে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তে আসল রহস্য বেরিয়ে আসবে বলে তিনি মনে করেন।