নিজস্ব প্রতিবেদক : যশোর সরকারি সিটি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন সরকারি এম এম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর আব্দুস সালাম আজাদ। রোববার বেলা ১২টায় তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করলে কলেজের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষকরা। সেই সাথে সাবেক সহকর্মীকে ফুলেল শুভেচ্ছা জানান এমএম কলেজের শিক্ষকরা। ফুলেল শুভেচ্ছা জানান এমএম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর একেএম রফিকুল ইসলাম, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর আতিয়ার রহমান, সাবেক সম্পাদক সহযোগী অধ্যাপক মহিউদ্দিন, সিটি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক জয়নাল আবেদীনসহ শিক্ষকবৃন্দ। এর আগে প্রফেসর আব্দুস সালাম আজাদ সরকারি এম এম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ছিলেন। এছাড়া তিনি যশোর শিক্ষা বোর্ডের অডিট অফিসারের দায়িত্ব পালন করেন।