Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইলের শেখহাটি ইউনিয়নের সার ডিলারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

এখন সময়: রবিবার, ১৮ অক্টোবর , ২০২৬, ০৯:৩৫:২৩ পিএম
নড়াইলের শেখহাটি ইউনিয়নের সার  ডিলারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ফরহাদ খান, নড়াইল : নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের সার ডিলার রাফিউল খানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে আফরা বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে নতুন সার ডিলার রাফিউল খান বলেন, সরকারের নীতিমালা মেনে সঠিক প্রক্রিয়ায় শেখহাটি ইউনিয়নে সারের ডিলারশিপ পেয়েছি। অথচ, একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার ডিলারশিপ নিয়ে অপপ্রচার করছেন। আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক অপতথ্য ছড়ানো হচ্ছে। আমাদের অঞ্চলটি ধান, পাট, রবিশষ্যসহ বিভিন্ন কৃষি ফসলে সমৃদ্ধ। কৃষকরা যাতে কোনো ধরণের সার সংকটের সম্মুখীন না হন, সেই ব্যাপারে সচেষ্ট থেকে সরকারের নিয়ম-নীতি মেনে কৃষকদের মাঝে সার বিক্রি করব। কিন্তু, একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত শেখহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার ওলিয়ার রহমান বলেন, কৃষকবান্ধব সরকার শেখহাটি ইউনিয়নে রাফিউলকে সারের ডিলার হিসেবে নিয়োগ দেওয়ায় এলাকার কৃষক তথা জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। তার কাছ থেকে কৃষকরা কোনো প্রকার হয়রানি ছাড়াই ন্যায্যমূল্যে সার পাবেন বলে আমাদের আশাবাদ। ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম রেজা মাসুম গাজী বলেন, নতুন সার ডিলার রাফিউল খানকে নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে। যথাযথ প্রক্রিয়ায় তাকে সার ডিলার দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তার বিরুদ্ধে ষড়যন্ত্র আমরা মেনে নেব না। স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, নতুন সার ডিলার রাফিউলকে নিয়ে অপতথ্য ছড়ানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে সারের ডিলারশিপ দেওয়ায় অত্র ইউনিয়নের কৃষকরা সহজ ভাবে সার কিনতে পারবেন। আগে অনেক দুর থেকে সার কিনতে গিয়ে কৃষকদের সময় ও অর্থের অপচয় হতো।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)