Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুর সীমান্তে বিদেশি অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার

এখন সময়: রবিবার, ১৮ অক্টোবর , ২০২৬, ০৯:৩৫:০৮ পিএম
মহেশপুর সীমান্তে বিদেশি  অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার করেছে মহেশপুর ৫৮ বিজিবি’র সদস্যরা। রোববার ভোর ৫টার দিকে উপজেলার কাজিরবের ইউনিয়নের পাকরাইল গ্রাম থেকে ১টি বিদেশি পিস্তল ২ রাউন্ড গুলি ও ৩০ বোতল ভারতীয় স্কাফ (মাদক) সিরাপ উদ্ধার করা হয়। তবে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ভারতের অভ্যন্তরে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। রোববার বিকাল ৪টায় মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিক্তিত্বে সামন্তা ক্যাম্পের হাবিলদার এস এম মনজুরের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শূন্য লাইন থেকে বাংলাদেশের ১৫০ গজ ভেতরে পাকরাইল গ্রামের কবর স্থানের কাছে সন্দেভাজন চোরাকারবারীকে ধাওয়া করে বিজিবি। ধাওয়া খেয়ে চোরাকারবারী হাতে থাকা একটি ব্যাগ ফেলে রেখে শূন্য রেখা পার হয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ব্যাগে তল্লাশি চালিয়ে ১টি বিদেশী পিস্তল,২রাউন্ড গুলি ও ৩০ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। মহেশপুর ৫৮বিজিবি’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র,গুলি ও মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)