Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

রাইটস যশোর’র উদ্যোগে সারভাইভার লিডারদের লার্নিং শেয়ারিং ও সমন্বয় সভা

এখন সময়: রবিবার, ১৮ অক্টোবর , ২০২৬, ০৮:৫০:৫৪ পিএম
রাইটস যশোর’র উদ্যোগে সারভাইভার  লিডারদের লার্নিং শেয়ারিং ও সমন্বয় সভা

প্রেসবিজ্ঞপ্তি : মানবাধিকার সংগঠন রাইটস যশোর’র উদ্যোগে, সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় ‘আশ্বাস’ প্রকল্পের চলমান কার্যক্রমের অংশ হিসেবে সারভাইভার লিডারদের লার্নিং শেয়ারিং ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকালে যশোর শহরের শহীদ স্বপন সড়কস্থ ‘প্রশান্তি নিলয়’-এর কনফারেন্স রুমে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। এতে যশোর জেলার বিভিন্ন এলাকার ২০ জন সারভাইভার লিডার অংশগ্রহণ করেন। সভায় তাঁরা মানব পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন, জনসচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা ও অর্জিত শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরেন। রাইটস যশোর’র নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক রাহেনূর ইসলাম এবং ‘আশ্বাস’ প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর সুপ্তি দিব্রা। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পের কেস ম্যানেজার (ইকোনমিক ডেভেলপমেন্ট) ফাতিমা আফরোজ রুমকি এবং কেস ম্যানেজার (সোশ্যাল সার্ভিস) কৃষ্ণা রানী সাহাসহ প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ। ‘আশ্বাস’ প্রকল্পের চলমান কার্যক্রমের আওতায় আয়োজিত এ সভায় অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সারভাইভার লিডারদের পারস্পরিক সমন্বয় জোরদার, নেতৃত্বের বিকাশ এবং তৃণমূল পর্যায়ে মানব পাচার প্রতিরোধে তাঁদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের কেস ম্যানেজার কৃষ্ণা রানী সাহা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)