কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আবুল হোসেন আজাদ। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বিশ্বাস, সহসভাপতি, সাবেক পৌর কাউন্সিলর কুতুব উদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভা নির্বাচনে সম্ভব্য মেয়র পদে প্রার্থী তরুণ প্রজন্মের অহংকার আলমগীর সিদ্দিকী, মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক হোসেনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি মঙ্গলকোট ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং স্থানীয়দের সাথে মতবিনিময় করেন।