Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাইকগাছার নতুন বাজারে ওষুধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি

এখন সময়: রবিবার, ১৮ অক্টোবর , ২০২৬, ০৮:৫১:২১ পিএম
পাইকগাছার নতুন বাজারে ওষুধ  ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে  দুঃসাহসিক চুরি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছার নতুন বাজারের ওষুধ ও এজেন্ট ব্যাবসায়ী তাপস সেনের তুবা ফার্মেসীর পিছনের পাকা দেওয়াল কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ১০ অক্টোবর গভির রাতের যে কোনো সময় চুরির এ ঘটনা ঘটেছে। দোকানের ক্যাশবাক্স থেকে নগদ টাকা, ফ্লেক্সিলোড কার্ডসহ বিভিন্ন ওষুধ চুরি হয়েছে। দোকান মালিক তাপস কুমার সেন জানান, প্রতিদিনের মতো শনিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই। রবিবার সকালে ৮ টার দিকে দোকানের খুলে দেখি ঘরের মালামাল এলোমেলো ও ক্যাশ বাক্সের তালা ভাঙ্গা ভিতরে কোন টাকা নেই। দোকানের কোনার দেওয়াল কাটা। তিনি বলেন, ক্যাশ বাক্সে থাকা আনুমানিক ৩৪ হাজার টাকা, নতুন সিম ৪০ পিচ ও বিভিন্ন কোম্পানির ফ্লেক্সিলোডের কার্ড যার মূল্য আনুমানিক ৩৫ হাজার টাকা, ২টি বাটন ফোন ও বিভিন্ন কোম্পানীর ওষুধ বাঁধা কাটুন যার মূল্য আনুমানিক ১৫ হাজার টাকা। মোট ৮৪ হাজার টাকার মালামাল চোরেরা নিয়ে গেছে। এ ঘটনায় দোকান মালিক তাপস সেন পাইকগাছা থানায় অভিযোগ করেছেন। থানা পুলিশ নতুন বাজার দোকান চুরির ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)